পরাজয় সইতে পারলেন না আর্জেন্টিনা সমর্থক, টয়লেটে মিলল মরদেহ

২০ জুলাই ২০২৬, ০৬:০৮ PM
নিহত লাল্টু হোসেন

নিহত লাল্টু হোসেন © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে লাল্টু হোসেন (৩৫) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত লাল্টু হোসেন ওই এলাকার ফজলু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। রোববার (১৯ জুলাই) দিনগত রাতে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফিরে যান। পরে টয়লেটে গেলে তার স্ত্রী তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মো. রবি বলেন, ‘আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কাঁদতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।’

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‌‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬