বিনামূল্যে স্কুল ড্রেস পেল ৭৯ দরিদ্র শিক্ষার্থী— ‘এখন আমরাও ড্রেস পরে স্কুলে আসব’

২০ জুলাই ২০২৬, ০৫:১৭ PM
জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ © টিডিসি ফটো

জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জানা যায়, বিদ্যালয়টিতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় বিভিন্ন কাজে যুক্ত থাকে। কেউ বাদাম বিক্রি করে, কেউ চা বিক্রি করে জীবিকা নির্বাহে পরিবারকে সহযোগিতা করে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস তৈরি করার সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ে। শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়।

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।


পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বলে, এতদিন আমরা ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।

একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক আমাদের বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধন করতে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধর টিটিদের, প্রতিবাদে রেললাইন অ…
  • ২১ জুলাই ২০২৬
বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের তিন সেনা ও পুলিশ সদস্য…
  • ২১ জুলাই ২০২৬
উজানের ঢলে ভেঙেছে সড়ক, ভেসেছে বিদ্যালয়
  • ২১ জুলাই ২০২৬
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬