ফ্যান-জানালার পর এবার চট্টগ্রামের সেই বিদ্যালয়ের আইপিএসও খুলে নিয়ে গেল চোর

দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

রাতের আঁধারে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরের দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার (১৮ জুলাই) রাতে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন বড়ুয়া বলেন, শনিবার ক্লাস শেষে শ্রেণিকক্ষ ও মূল ফটক তালাবদ্ধ করে আমরা বাড়িতে চলে যায়। এরপর রাতে চোরের দল মূল ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ২টি ল্যাপটপ ও মনিটর এবং ১টি আইপিএসসহ প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। রবিবার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি আমরা দেখতে পাই। এর আগেও চোরের দল শ্রেণিকক্ষের ফ্যান ও জানালা চুরি করেছিল। ওই সময় আমরা চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬