রাজধানীতে ফুটবল খেলা দেখতে গিয়ে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

২০ জুলাই ২০২৬, ০৪:৪২ PM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ফুটবল খেলা দেখার সময় আতশবাজির বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে পল্লবীর সিটিক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের মধ্যে সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। সাকিব মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর সাকিবকে ভর্তি রাখা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে তারা আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় হঠাৎ আতশবাজি বিস্ফোরিত হয়ে চারজন দগ্ধ হন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬