জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত পায়নি ছাত্রদল-শিবির

১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ PM
জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের দুই নেতা (গোল চিহ্নিত)

জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের দুই নেতা (গোল চিহ্নিত) © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই নেতা উপস্থিত থাকলেও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত এবং ছাত্রশিবিরের শহর সভাপতি রাকিব হোসাইন ও সরকারি কলেজ সভাপতি ফারহান খান নাঈম অভিযোগ করেন, তাদের কিংবা তাদের সংগঠনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়নি।

তারা বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। অথচ জুলাই শহিদ দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি।’

এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।

জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী জানান, অনুষ্ঠানের শুরুতেই তারা ওই দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের জানান, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত হয়েছেন।

জুলাই আন্দোলনে নিহত রায়পুরের ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের ওই দুই নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এ তথ্য তিনি আগে জানতেন না। তাদের কে আমন্ত্রণ জানিয়েছেন, সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাই ভালো বলতে পারবেন। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় কর্মসূচির অংশ। কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9