বন্যা নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮ জুলাই ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ PM
কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেইট

কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেইট © সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে গেইটগুলো খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, গেইট খোলার ফলে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৪ দশমিক ০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুটকে বিপদসীমা হিসেবে ধরা হয়।

মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও নিচু এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আপাতত ৬ ইঞ্চি উচ্চতায় গেইট খুলে পানি ছাড়া হচ্ছে। হ্রদে পানির প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে স্পিলওয়ের গেইট আরও বেশি খোলা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬