ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। নিহত ব্যক্তির কাছে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি যশোর এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬