স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

১৭ জুলাই ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৮:২৫ PM
চকরিয়া, ম্যাপ

চকরিয়া, ম্যাপ © টিডিসি ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিতে অবস্থান করছেন। প্রকাশ্যে সংঘটিত এ হামলায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু ও ওলা মিয়ার ছেলে বাবু তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রমিজ উদ্দিন গুরুতর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার পেছনের কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950