জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ PM
বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা © টিডিসি

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ। 

বুধবার (১৫ জুলাই) উপজেলার দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকা লাউচাপড়া ইউনিয়নের সাতানিপাড়ায় দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। 

ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা জয় গাঙ্গো বলেন, আমরা দুর্গম এলাকায় বসবাস করি। এখানে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া কঠিন। বিজিবি আমাদের এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করায় আমরা খুবই উপকৃত হয়েছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকুক।

মেডিকেল ক্যাম্পের বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আজ এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫ থেকে ৬শ মানুষের চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি বাইরের চিকিৎসকরাও সেবা দিচ্ছেন। সম্প্রতি পাহাড়ি ঢলে সীমান্তের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান এবং জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬