পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৭ কেজি ওজনের কষ্টিপাথর জব্দ, আটক ২

১৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM
বিজিবি হেফাজতে আটক দুই আসামি ও উদ্ধার করা কষ্টিপাথর

বিজিবি হেফাজতে আটক দুই আসামি ও উদ্ধার করা কষ্টিপাথর © সংগৃহীত

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর, দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

আটক দুজন হলেন দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান।

বিজিবি জানায়, ভোরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুলাল হোসেন ও কলিম উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

অভিযানে আরও দুটি বাটন মোবাইলফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9