সীমান্তে গুলি চালাল বিজিবি

১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ PM
 বিজিবি লোগো

বিজিবি লোগো © টিডিসি ফটো

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। রোববার (১৩ জুলাই) রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাতের টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক কয়েকজনের চলাচল ও কথাবার্তার শব্দ শুনতে পায় টহল দলটি।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত সরে গিয়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা চালায়।’

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে ভীতি প্রদর্শন ও গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি।’

বিজিবি জানায়, গুলি ছোড়ার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্তে চোরাচালান ও অবৈধ চলাচল ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9