ছাত্রশিবির নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে মুক্তি

১৫ জুলাই ২০২৬, ১০:২৬ AM
মুক্তির পর ফুল দিয়ে বরণ করছেন নেতাকর্মীরা

মুক্তির পর ফুল দিয়ে বরণ করছেন নেতাকর্মীরা © টিডিসি ছবি

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের ফকিরহাট উপজেলা শাখার সাবেক সভাপতি আবু আইয়ুব আনসারীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরে পুলিশ সুপারের আশ্বাসের পর রাত ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি আবু আইয়ুব আনসারীকে নিয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও আটকের কারণ জানায়নি বলে অভিযোগ করেন তিনি।

এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে শহরের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি জেলা পুলিশ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন প্রায় এক ঘণ্টা চলাচল করতে পারেনি।

সমাবেশে ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, আনসারীকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে আটক করা হয়েছে। তারা অবিলম্বে তাকে মুক্তির দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

পরে পুলিশ সুপার আন্দোলনরত নেতাদের সঙ্গে বৈঠক করে আনসারীকে মুক্তি দেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। রাত ১২টার দিকে আবু আইয়ুব আনসারীকে ছাত্রশিবির নেতাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬