শিবিরকে বিদায় জানিয়ে সাদিক কায়েমের আবেগঘন বার্তা

১৩ জুলাই ২০২৬, ০৫:১০ PM
বিদায়ের ঘোষণা দিয়ে ছবিটি শেয়ার করেছেন সাদিক কায়েম নিজে (মাঝে), এতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে রয়েছেন তিনি

বিদায়ের ঘোষণা দিয়ে ছবিটি শেয়ার করেছেন সাদিক কায়েম নিজে (মাঝে), এতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে রয়েছেন তিনি © ফেসবুক থেকে নেওয়া

ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে সংগঠনটি নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সদ্যবিদায়ী কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এর মধ্য দিয়ে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার (১৩ জুলাই) শিবিরের কার্যকরী পরিষদের উপ-নির্বাচনে সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। আগামীকাল কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।

পরে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন!’ শিরোনামে এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’

তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে। এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলিকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে।’

‘পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র’— লিখেছেন সাদিক কায়েম। তিনি আরও লিখেছেন, ‘পুরোটা সময় জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি।’

সাদিক কায়েম দোয়া করে লিখৈছেন, ‘দোয়া করি, আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলোকে কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমিন।’

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9