বেসরকারি হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের

১৩ জুলাই ২০২৬, ০৮:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী আদ দ্বীন (২৩) মারা গেছেন। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) দিবাগত রাতে শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন। পরে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, আদ দ্বীন ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফিরিয়ে আনা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আদ দ্বীনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬