কর্মস্থলের সামনেই বাসচাপায় প্রাণ গেল ডায়াগনস্টিক কর্মচারীর

০৯ জুলাই ২০২৬, ০৮:৩২ PM
নিহত আবদুল কাদির

নিহত আবদুল কাদির © সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় কর্মস্থলের সামনেই যাত্রীবাহী বাসের চাপায় আবদুল কাদির (৬০) নামের এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদির নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শাবনাজ বেগম পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিজ কর্মস্থলের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে নকলা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬