কুপিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা, পলাতক স্বামী

০৯ জুলাই ২০২৬, ১২:১৮ PM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক নারী ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক শিশু সদস্য। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই)  ভোররাত আনুমানিক ৪টায় উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে  বি ব্লকে এ  লোমহর্ষ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা শহীদ নুর ওরফে সুফিয়া (৩০) এবং তার ছোট ছেলে মোহাম্মদ শামীম (৫)। আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বামী এহেসামুল হক (৩৭)-এর সঙ্গে স্ত্রী সুফিয়ার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও ছোট ছেলে শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বড় ছেলে আফছারকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়।

কুতুপালং ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, ঘটনার পরপরই অভিযুক্ত এহেসামুল হক পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9