পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর

০৯ জুলাই ২০২৬, ১১:১২ AM
প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর

প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা বর্ষণের জেরে পাহাড়ধসে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তৌসিফ (১২), পিতা আব্দুল মজিদ এবং রুমি আক্তার (১৭), পিতা মৃত কাজল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ঘটনার পরপরই আশপাশের বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাটি গভীর রাতে ঘটায় প্রশাসনের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে সকালে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে জানানো হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে টানা বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়েছে।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬