পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

০৯ জুলাই ২০২৬, ১০:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:১২ AM
পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের © সংগৃহীত

টানা অতিবৃষ্টির কারণে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর ভারী বৃষ্টির পর হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন। পাহাড়ধসের ঘটনায় ঘরটি মাটিচাপা পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। টানা বর্ষণে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬