ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার

০৬ জুলাই ২০২৬, ০৮:১৭ PM
ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার

ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজি চালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে সজিব হোসেন (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মনিরাম বাজারসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদ্মা ম্যানসন এলাকার সরকারি আবাসনের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হাওলাদারের ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানা গেছে, সজিব ট্রাক্টর নিয়ে ভোলা থেকে লালমোহনের উদ্দেশ্যে রওনা দেন। পথে মনিরাম বাজারসংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরে থাকা হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9