যশোরে ডেঙ্গুতে এ বছরে প্রথম মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৯

০৬ জুলাই ২০২৬, ১২:১৩ PM
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। রবিবার (৫ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদিপ্রবাসী জুয়েল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সোহেলের শরীরে তীব্র জ্বর ও ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকায় না নিয়ে স্বজনরা তাকে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করেন। সেখান থেকে রবিবার সন্ধ্যায় ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারা যাওয়া যুবক যশোরের বাসিন্দা। তিনি ডেঙ্গুর উপসর্গ নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে চারপাশের পরিবেশ ও আবহাওয়ার কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দিলে মোটেও অবহেলা করা যাবে না। রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবার ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানিনিষ্কাশন করতে হবে।

জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজিব বলেন, ১০-১২ দিন সোহেল শরীরে তীব্র জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর নওয়াপাড়া বাজারে ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

পরে চিকিৎসকের ডেঙ্গুর উপসর্গ মনে হওয়ায় হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। কিন্তু স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেননি।

পরে সোহেলের জ্বর, শরীর ব্যথা বেড়ে যায়। তখন স্বজনরা শুক্রবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে। সেখানে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

‘শুনেছি স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করেন। সেখান থেকে রবিবার সন্ধ্যায় ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এদিকে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও নয়জন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

তবে অভয়নগর উপজেলা থেকে যথাসময়ে প্রতিবেদন না পাওয়ায় সিভিল সার্জন অফিসের ২৪ ঘণ্টার নিয়মিত তালিকায় এখনো এই মৃত্যুর তথ্যটি যুক্ত হয়নি।

সরকারি হিসাব মতে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়ায় তিনজন ভর্তি আছেন। যশোর জেনারেল হাসপাতালসহ অন্যান্য উপজেলা হাসপাতালে এই মুহূর্তে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে একজনকে।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9