নেইমারের জন্য হারটা মানতে পারছি না—স্ট্যাটাস দেওয়ার পর দুর্ঘটনায় তরুণের মৃত্যু

০৬ জুলাই ২০২৬, ০৫:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ PM
মো. জুয়েল রানা ও তার ফেসবুক স্ট্যাটাস

মো. জুয়েল রানা ও তার ফেসবুক স্ট্যাটাস © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। মাঝপথে প্রিয় দলের এমন বিদায়ে হতাশ হয়ে পড়েছিলেন মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ। প্রিয় খেলোয়াড় নেইমারের একটি ছবি দিয়ে ফেসবুকের স্ট্যাটাসে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন স্ট্যাটাস দেওয়ার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

আজ সোমবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১১টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে নিজেদের কাপড়ের দোকান চালাতেন।

পুলিশ জানায়, আজ খেলা দেখার পর একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত বলেন, ব্রাজিল হারার পর এমনিতেই মন খারাপ ছিল তার। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা দুর্ঘটনার শিকার দুইটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬