সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার

০৩ জুলাই ২০২৬, ১১:২৯ AM
চিকিৎসক সুব্রত সাহা বিকাশ

চিকিৎসক সুব্রত সাহা বিকাশ © টিডিসি ফটো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেন।

পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সাদা পাথরের জিরো পয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950