একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারি

৩০ জুন ২০২৬, ০৭:০১ PM
পুলিশ মোতায়েন

পুলিশ মোতায়েন © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের চৌমাথায় একই সময়ে একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী সমাবেশ ডাকায় সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন। এদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করেন ইউএনও। তবে ১৪৪ ধারা জারিকালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

এতে উল্লেখ করা হয়, পলাশবাড়ী উপজেলাধীন বরিশাল ইউনিয়নের দুইটি দলের সংঘর্ষকে কেন্দ্র করে ওই দুটি রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় লোক সমাগমের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তাহানী ঘটতে পারে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেহেতু শেখ জাবের আহমেদ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

এর আগে, সোমবার (২৯ জুন) রাতে উপজেলার জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা জামায়াতও। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। 

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬