প্রতিবন্ধী বাঁওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

২২ জুন ২০২৬, ০৯:৫০ AM
মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মরদেহ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান নামে এক বাওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আতিয়ার রহমান (৫৫) যশোর সদর উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।

তিনি বেড়গোবিন্দপুর বাওড়ের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন,জানা গেছে  তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) রাতে আতিয়ার রহমান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন একটি খালের কচুরিপানার নিচে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, আতিয়ার রহমান নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি বাওড়ে মোটর বসিয়ে সেচের পানি বিক্রির কাজও করতেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বাওড়ে মাছ চুরির ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। তবে তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা যাবে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950