ঋণের বোঝা বইতে না পেরে মা-বাবার কবরের পাশে গলায় ফাঁস প্রধান শিক্ষকের

২১ জুন ২০২৬, ০১:২৩ PM
বিদ্যুৎ কান্তি রায়

বিদ্যুৎ কান্তি রায় © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামের এক প্রধান শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (২১ জুন) ভোরে নিজ বাড়ির বাইরে মা-বাবার কবরের পাশের একটি কামরাঙা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ব্যাপক ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় লোকজন। তাই ঋণের বোঝা বইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে মা-বাবার কবরের পাশের কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে গাছ থেকে লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬