নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

২০ জুন ২০২৬, ০৯:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর  মিন্টু চন্দ্র মোহন্ত নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের বাসিন্দা। 

নিহত মিন্টু চন্দ্র মোহন্ত ওই গ্রামের নিশি চন্দ্র মোহন্তের ছেলে।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৮টায় গ্রামের একটি সরকারি খাস পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান মিন্টু। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে স্বজনদের উৎকণ্ঠা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গ্রামবাসীরা ওই পুকুরে মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেখানে গিয়ে স্বজনরা মরদেহটি মিন্টু চন্দ্র মোহন্তের বলে শনাক্ত করেন।

নিহতের স্ত্রী অনিতা রানী মোহন্ত জানান, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

নিহতের ছোট ভাই গৌতম কুমার মোহন্ত বলেন, তিন দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। সন্ধ্যায় পুকুরে লাশ ভাসার খবর শুনে গিয়ে দেখেন সেটি তার বড় ভাই।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগামীকাল শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬