হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক

১৭ জুন ২০২৬, ১০:০৭ PM
দেশি অস্ত্রসহ আটক যুবক (মাঝে)

দেশি অস্ত্রসহ আটক যুবক (মাঝে) © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আক্তার নামের এক যুবককে দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে গন্ধা পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

‎আটক আক্তার হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
‎
‎নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়নগর ও বেতাপুর এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজন নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার নির্দেশে এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
‎অভিযানকালে আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬