রাজধানীতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভিডিও ভাইরাল

১১ জুন ২০২৬, ১২:৪১ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৫০ PM
শেওড়াপাড়ায় ইট মেরে বাইক ছিনতাই

শেওড়াপাড়ায় ইট মেরে বাইক ছিনতাই © সংগৃহীত

মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মডেলের মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তেই যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। 

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬