‎কিশোরগঞ্জে রোগীকে মারধরের অভিযোগে চিকিৎসককে অব্যাহতি

১৪ জুন ২০২৬, ০৮:৪২ PM
অভিযুক্ত চিকিৎসক ডা. ইসরাত জাহান মৌ

অভিযুক্ত চিকিৎসক ডা. ইসরাত জাহান মৌ © সংগৃহীত

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‎
‎রোববার (১৪ জুন) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) হাসপাতালের ভেতরে একটি ঘটনাকে কেন্দ্র করে রোগী মো. উবায়দুল্লাহর সঙ্গে ডা. ইসরাত জাহান মৌয়ের কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে একটি কক্ষে আটকে রেখে তার সহকারীদের মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন জরুরি বৈঠকে বসে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎কিশোরগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাঃ নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, একজন চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। রোগীর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুল করিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950