ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪ জুন ২০২৬, ০৩:৩১ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:২৩ PM
ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) রাতে স্থানীয় একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। পরে কিশোরীর প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মেয়েটির (১৫) সঙ্গে প্রায় এক সপ্তাহ আগে তামিম ইসলামের পরিচয় হয়। শনিবার (১৩ জুন) বিকেলে তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম।

এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।

আরও পড়ুন: শিবির নেতা গ্রেপ্তার ইস্যুতে বাদানুবাদে উত্তপ্ত সংসদ

রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করেন পুলিশ সদস্যরা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬