ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২ জুন ২০২৬, ০৭:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ছাদ থেকে মজমুল হক (১৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মজমুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে।

ওসি মো. নাসির খান বলেন, ‘রাতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে ওঠার সময় কোনো রেল ব্রিজ বা উঁচু স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।’

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬