আইনজীবী বারে দুপক্ষের মারামারি, আহত ২

০৮ জুন ২০২৬, ০৮:৪৮ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জায়গাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জসিম খান ও জমসেদ খানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। বিরোধের জেরে জমসেদ খান মৌলভীবাজার সদর থানায় জসিম খানের পরিবারের সাতজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ তদন্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। সোমবার ওই মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মামলার বাদী জমসেদ, সাকের, তারেক খানসহ দেশীয় অস্ত্র নিয়ে অপর পক্ষের জসিম, বেলাল ও সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: বিএনপি সরকারের প্রথম নারী ভিসি হলেন ঢাবি অধ্যাপক তাহমিনা

হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।

আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী সমাজ। এ বিষয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বার ভবনে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।

আদালত এলাকার নিরাপত্তা জোরদার করার কথা জানিয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9