মাদ্রাসার ৭০ বছরের পুরোনো গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

০৬ জুন ২০২৬, ১১:১৭ AM
ভালুকায় একটি মাদ্রাসার  গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় একটি মাদ্রাসার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার ৭০ বছর বয়সী একটি  পুরনো কড়ই গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে জুমার নামাজের পর মাদরাসা মাঠে ওই কড়ই গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‎‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা পুরোনো কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্যই বৃদ্ধি করেনি; বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কর্তনের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

আরো পড়ুন:অ্যাসাইনমেন্টে নম্বর পেতে লাগাতে হবে গাছ


‎বক্তারা অবিলম্বে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

‎এ বিষয়ে মাদরাসা সুপার শেখ মোহাম্মদ খাইরুল বাশার জানান, বজ্রপাতে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার প্রেক্ষিতে গাছ কাটা হয়েছে। মাদ্রাসা কমিটির কাছ থেকে অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে বলে জানান তিনি। তবে গাছ কাটার আগে উপজেলা শিক্ষা অফিসার বা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে স্বীকার করেছেন তিনি।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9