আতশবাজি ফুটিয়ে বিশাল পতাকা নিয়ে ব্রাজিল ভক্তদের র‍্যালি

০৪ জুন ২০২৬, ১০:৪১ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:১২ PM
ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি © টিডিসি ফটো

আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হিলি সীমান্ত এলাকায় আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। টিপটিপ বৃষ্টির মধ্যেও হলুদ-সবুজ জার্সি পরে উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশ নেন ব্রাজিল সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে হিলি-জয়পুরহাট সড়কে র‍্যালিটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি সিপি রোড, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকা এবং স্থানীয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের দীর্ঘ পতাকা। অনেকের গালে ছিল রঙে আঁকা ব্রাজিলের পতাকা। প্লাস্টিক বাঁশির শব্দ ও রঙিন আতশবাজিতে পুরো এলাকা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। র‍্যালি চলাকালে সড়কের দুপাশে অবস্থানরত পথচারী ও ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।।

বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগাম উন্মাদনা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সংবাদকর্মী, শিশু-কিশোর এবং ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

র‍্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা বলেন, ‘ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিকের পারফরম্যান্স আমাদের অনেক আশাবাদী করেছে। আমরা বিশ্বাস করি, এবার ব্রাজিল ভালো কিছু উপহার দেবে।’

স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্রাজিল সমর্থক এস এম বিপুল রেজা বলেন, ‘বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক বা ব্যক্তিগত মতভেদ ভুলে সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে প্রস্তুতি নিচ্ছেন।’

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলটির সাফল্য কামনা করেন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9