সৎ মা‘র বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

২৩ মে ২০২৬, ১০:১৫ PM
মো. তালহা

মো. তালহা © টিডিসি ফটো

বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৩মে) সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালস-এর পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।

আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।

মনিরা খানম বলেন, ফোনে ছেলের অসুস্থ্যতার খবর পেয়ে আমি এখানে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস ও পানিতে ডুবে মারা যাওয়ার মত না। আমার মনে হয় ওর সৎ মা ওকে মেরে ফেলেছে। এই বলে বিলাপ করছিলেন মনিরা।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

 

ট্যাগ: হত্যা
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ
  • ০১ নভেম্বর ২০২৬