নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শনিবার (২৩ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচআরডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজন সরকার।

এ সময় এইচআরডিএসের আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল, সামাজিক সংগঠন ‘কন্যা’-র সভাপতি করবী চক্রবর্তী, নারী ও শিশু বিষয়ক সংগঠন ‘সুরক্ষা’-র সভাপতি ফারজানা খানম জারমিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সাবের হোসেন ও আরিফ বিল্লাহ আজিজি, হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের পরিচালক আবু বক্কর মোহাম্মদ আইমান, ছাত্রনেতা উমর ফারুক এবং এইচআরডিএসের গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো সমাজকে অস্থিতিশীল করে তুলছে। এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে তা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিতে পারে।

তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিশু রামিসাসহ সাম্প্রতিক সকল ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তারা।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পরিবার ও সমাজের সবাইকে একযোগে সচেতন ভূমিকা পালন করতে হবে।

এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬