উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল নজরুল জন্মজয়ন্তীর বইমেলার স্টল

২৩ মে ২০২৬, ০৩:৩৮ PM
বই মেলার স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে

বই মেলার স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজিত বই মেলার স্টল উদ্বোধনের আগেই ভেঙে গেছে। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। এতে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় আয়োজন করা হয়েছিল বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট ও ব্যয় করে স্টল প্রস্তুত করা হয়েছিল। তবে ঝড়ে মুহূর্তেই ক্ষতি হয়ে গেছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬