রান্নার সময় টর্নেডোর আঘাত, গাছচাপায় প্রাণ গেল বৃদ্ধার

২৩ মে ২০২৬, ০২:২২ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ীতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপা পড়ে বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় রান্নার কাজ করার সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রায় দেড় থেকে দুই মিনিট স্থায়ী টর্নেডোর তীব্র আঘাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় একটি বড় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা বেগমের। মুহূর্তের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একই টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং তার ছিঁড়ে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানান, আকস্মিক এই টর্নেডোর আঘাতে পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নন্নী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, নন্নী পশ্চিম পাড়ায় গাছচাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা গেছেন।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন জানান, ঝড়ের সময় তিনি ঘরে ছিলেন। হঠাৎ টর্নেডোর তাণ্ডবে মনে হচ্ছিল ঘরবাড়ি সব উড়ে যাবে। পরে বাইরে এসে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে সরকারি সহায়তা দেওয়া হবে।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬