রামিসা হত্যার বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

২৩ মে ২০২৬, ০২:১৫ PM
শহরের সোনাতলা মোড়ে মানববন্ধন

শহরের সোনাতলা মোড়ে মানববন্ধন © টিডিসি

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ‘আমরা শোক না পরিবর্তন হতে চাই’, ‘মেয়েরা নিরাপত্তা চায় দয়া না’, ‘তার অপরাধ সে শুধু মেয়ে ছিল’, ‘মানববন্ধন নয়, গণজাগরণ চাই’ এসব লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বাগেরহাটের স্বেচ্ছাসেবী  সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার,  বাঁধন মানব উন্নয়ন সংস্থা , বন্ধুসভা, অভিযানসহ বিভিন্ন অর্গানাইজেশন ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। 

শনিবার (২৩ মে) দুপুরে সোনাতলা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন মো. সাহেদ হাসান, শহিদুল ইসলাম ইমন, লামিয়া ইসলাম ইভা,  লাবনি আক্তার জুই,  মুনিয়া আক্তার,শেখ   ইমরান,  ঈশিতা পাল, আনিকা, মিথুন সরদার,  মিস লীনা, পূর্নিমা, জহিরুল লামিয়া আক্তার,  প্রান্ত শেখ, মোঃ নাফিজ, ইমরান শেখম, রাকিব ইসলাম প্রমুখ ।

শিশু রামিসা দর্শন হত্যার বিচার সকল ধর্ষকের ফাঁসির দাবিতে অংশগ্রহণ কারীরা বলেন, ‘ইতিপূর্বে যত ধর্ষণের শিকার হয়েছে, আবারও রামিসার মত যদি কোন ইসিতাকে ধর্ষণ হতে হয় সেই দিন আমরা কোন বিচারের অপেক্ষা করবে না। আমরা আইন নিজের হাতে নিতে বাধ্য হব।’

মানববন্ধনে অংশগ্রহণকারী শাহেদ বলেন, ‘বিগত সময় শুনেছি এ দেশে কোনো বিচার পাওয়া যায় না। আমাদের কোনো একজন মন্ত্রী বলেছেন, এটা মধ্য যুগ নয়, কিন্তু আমরা মধ্যযুগের বিচারটাই চাই। আপনারা যদি বিচার না করতে পারেন ধর্ষককে জনগণের হাতে তুলে দেন, জনগণ ধর্ষকের বিচার করে দেবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী নাফিস বলেন, ‘বিচারহীনতা আমাদের দেশে একটি অপসংস্কৃতিতে রূপ নিয়েছে। যেকোনো একটি সভ্য দেশে সুবিচার নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু আমাদের দেশে এই নির্মম ধর্ষণের বিচারের দাবিতে রীতিমতো ভিক্ষা চাইতে হয়।’

অংশগ্রহণকারী নারী শিক্ষার্থী ইসিতা পাল বলেন, ‘এ দেশে ধর্ষকের বিচার হওয়ার আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। আমার সোনার বাংলাদেশে সুস্থ কোন বিচার হচ্ছেনা, নেই কোনো সুস্থ নিরাপত্তা। সরকারের কাছে আমার চাওয়া আমরা নিরাপদে চলা ফেরা করতে চাই।’

মানববন্ধনে অংশগ্রহণকারী সজীব শেখ বলেন, ‘এই দেশে ধর্ষক ও নিপীড়নকারীর বিচার করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে। দ্রুততার সাথে ধর্ষকের বিচার করতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলে ধর্ষককে রুখে দিতে হবে।’

অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬