কোরবানির হাটে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে ২ লাখ টাকা লুট, মামলা

২৩ মে ২০২৬, ০১:০০ PM
মদন থানার ফটক

মদন থানার ফটক © সংগৃহীত

নেত্রকোনার মদনে কোরবানির পশু কিনতে হাটে যাওয়ার পথে কাঞ্চন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে মারধর করে দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত কাঞ্চন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউসার নামের এক যুবককে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

‎এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) উপজেলা গোবিন্দশ্রী গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে। 

অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,  ২১ মে (বৃহস্পতিবার) কাঞ্চন মিয়ার ভাগনে সজীব মিয়া অভিযুক্ত কাউসারের কাছে ১০০ টাকা পান অটোরিকশার ভাড়া বাবদ। ১০০ টাকা চাইতে গেলে তাকে মারধর করে বাড়িতে নিয়ে আটক করে রাখে কাউসার, রবিন, ছোটনসহ কয়েকজন। রাতে গ্রামের সালিশ বৈঠক করে কাউসারের বাড়ি থেকে সজীবকে উদ্ধার করে নিয়ে আসে কাঞ্চন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ঘটনা ঘটিয়ে কান্ত হয়নি কিশোর গ্যাং কাউসারের দলবল।

ভুক্তভোগী কাঞ্চন মিয়া শুক্রবার গোবিন্দশ্রী সুজন বাজারে কোরবানির পশু ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে সিনেমার কায়দায় কিশোর গ্যাং কাউসারসহ ৪-৫ জন মিলে রাস্তায় আটক করে কাঞ্চন মিয়াকে মারধর করে দুই পায়ের হাড় ভেঙে দেন এবং মাথায় আঘাত করে তার সঙ্গে থাকা পশু ক্রয় করার জন্য দুই লাখ লুট করে নিয়ে যান।

এ ঘটনা ভুক্তভোগী কাঞ্চন মিয়ার (স্ত্রী) রুমেলা আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে গোবিন্দশ্রী উঁচাহাটি গ্রামের সবুজ মিয়ার ছেলে অভিযুক্ত কাউসারকে (২৫) প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মদন থানায় এক লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মদন থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা ইউনিভার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির প্রথমবার অবসর ঘোষণার পর যা বলেছিলেন রোনালদো
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছরের শিক্ষকতা জীবনের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬