তিনবিঘা করিডোর সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

২৩ মে ২০২৬, ০৭:৫২ AM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা করেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা করেছে বিএসএফ © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জোরালো প্রতিবাদের মুখে তারা কার্যক্রম বন্ধ করে পিছু হটে।

বিজিবি সূত্র জানায়, গত ১৮ মে দুপুর সাড়ে ১২টার দিকে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিএএমপি ৬/১৬-এস সীমান্ত পিলারের কাছে শূন্য লাইন থেকে ১০ থেকে ২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। এ সময় বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ মে) একই সীমান্তের ডিএএমপি ৭/৩০-এস পিলারের কাছে পুনরায় খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে জোরালো প্রতিবাদ জানালে বিএসএফ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।

পরে সীমান্তের কাছাকাছি এলাকায় ৪ থেকে ৫ সেকশন বিজিবি সদস্য এবং ভারতীয় অংশে প্রায় ৪০ থেকে ৫০ জন বিএসএফ সদস্য প্রতিরক্ষামূলক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিকমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হয়। আলোচনার পর বিএসএফ সব কার্যক্রম স্থগিত করে স্থান ত্যাগ করলে বিজিবিও ঘটনাস্থল ত্যাগ করে।

পাটগ্রাম সীমান্তর অংশের দায়িত্বে থাকা রংপুর ৫১ ব্যাটিলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬