শিশু রামিসা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন 

২২ মে ২০২৬, ০৫:৩৪ PM
মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, লক্ষ্মীপুর শহর শাখা

মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, লক্ষ্মীপুর শহর শাখা © সংগৃহীত

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, লক্ষ্মীপুর শহর শাখা। শুক্রবার (২২ মে) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা ঝর্ণা আক্তার, লক্ষ্মীপুর শহর শাখার সভানেত্রী নাসরিন আক্তার, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভানেত্রী হাফসা বিনতে নুর, শিক্ষার্থী তামান্না আক্তার, অভিভাবক আসমাউল হুসনা। 

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা ঝর্ণা আক্তার বলেন, ‘বিচারহীন সংস্কৃতি অপরাধীকে আরও অপরাধ প্রবণ করে তুলছে। আমরা চাচ্ছি, এই সমাজে নারীদের নিরাপত্তা। আমরা এখানে শুধুমাত্র রামিসার পক্ষ থেকে দাঁড়াই নাই, আমরা নির্যাতিত প্রত্যেকটা ছাত্রী সমাজের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি।’ 

তিনি বলেন, ‘আইনমন্ত্রীকে বলতে চাই, আপনার আইন প্রক্রিয়া এতো দীর্ঘ কেন? একটা বিচার করতে আর কতদিন লাগবে? ধর্ষণের শিকার হওয়া শিশুর পরিবারকে, বাবা-মাকে কত বছর অপেক্ষা করতে হবে। আইনমন্ত্রী বলেছেন, প্রকাশ্যে মৃত্যুদন্ড হচ্ছে মধ্যযুগীয় সংস্কৃতি। তাহলে আধুনিকযুগীয় সংস্কৃতি কি নেতার জন্য মেয়ে রিজার্ভ রাখা? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, মধ্যযুগীয় সংস্কৃতি বলে ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদন্ড থেকে বাদ দেওয়া যাবে না।’ 

তিনি আরও বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, রামিসার বড় বোনের দায়িত্ব নিতে কি তার পরিবার আপনাকে বলেছে? নাকি বিচার চেয়েছে? ’

মানববন্ধন কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজ- মাদ্রাসার ছাত্রী ও সন্তানের মায়েরা উপস্থিত ছিলেন।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9