লিচুর বিচি গলায় আটকে চকরিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু

১৮ মে ২০২৬, ০৮:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ওয়াসেনাত স্থানীয় পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তাঁর মেয়েকে লিচু খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে একটি লিচুর বিচি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছু সময় পর ঘরে ফিরে দেখেন, ওয়াসেনাত বিচিটি মুখে নিয়ে ফেলেছে এবং সেটি তার গলায় আটকে গেছে।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা বিচিটি বের করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি বমি করে। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আবু নোমান ওসমানী জানান, মাত্র কয়েক মিনিটের জন্য তিনি বাইরে গিয়েছিলেন। সেই সময়ের মধ্যেই শিশুটি পাশে রাখা লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলে এবং দুর্ঘটনাটি ঘটে।

এদিকে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তিনি জানান, বর্তমানে লিচুর মৌসুম চলায় ছোট শিশুদের লিচু খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬
১ হাজার গোলের মাইলফলক থেকে আর কতদূরে রোনালদো
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে…
  • ১০ অক্টোবর ২০২৬