রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

১৮ মে ২০২৬, ০২:৫০ PM
বন্ধ বাস কাউন্টারের সামনে যাত্রীরা

বন্ধ বাস কাউন্টারের সামনে যাত্রীরা © টিডিসি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দিলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এ জন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।’

অন্যদিকে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকাগামী বাসযাত্রী আমিরুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে দেশ ট্রাভেলস বাসে ঢাকা যাওয়ার টিকিট করা ছিল দুপুর ১১টার বাসে। আসার পর টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। বিকল্প পথে কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে চিন্তায় আছি। কারণ আজ ঢাকায় যেতেই হবে আমাকে।’

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬