গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

১৫ মে ২০২৬, ১০:২৫ AM
মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল চালক নিহত © টিডিসি ফটো

ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে জিয়াউল হক জিয়া (৩৫)নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত জিয়াউল হক জিয়া উপজেলার গালাগাঁও ইউনিয়নের মানিকদির গ্রামের মো.শাহজাহান মিয়ার পুত্র।জিয়াউল হক পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে)  রাত সাড়ে ১১ টায় ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা বড়পুল নামকস্থানে সংগঠিত এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন জিয়া।

স্থানীয়রা জানান,মোটরসাইকেলে তারাকান্দা বাজারে আসার পথে বড়পুল নামকস্থানে অজ্ঞাত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন জিয়া।এ সময় তার চালিত মোটরসাইকেলটিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহম্মেদ বলেন, নিহত চালকের মরদেহ ও দূর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে।ঘাতক যানটি পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি।আত্নীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির পর রাতেই নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় সকল আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬