বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১২ মে ২০২৬, ০৭:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফেনীতে একটি সিমেন্ট শিট তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ফেনী সদর উপজেলার বালিগাও ইউনিয়নের বাগেরহাট গ্রামের ‘মরিয়ম সুপার সিমেন্ট শিট’ নামক প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা সূত্রে জানা গেছে, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুল কবির বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশের একটি টিম হাসপাতালে আছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ: ফেনীতে
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9