রাজধানীতে সুইমিং পুলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

০৩ মে ২০২৬, ০৪:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে নেমে গোসল করতে নেমে সাকিব হোসেন (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সাকিব কদমতলী থানার দনিয়া বড়বাড়ি এলাকার মো. আরিফ হোসেনের ছেলে। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

মৃতের বন্ধু মো. রিফাত পাটোয়ারী বলেন, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামসি স্পোর্টস গ্যালারি ৩২০০ টাকায় ভাড়া নেয়। পরে সেখানে ফুটবল খেলেন তারা। এরপর সুইমিংপুলে গোসল করতে নামেন, একপর্যায়ে পানিতে তলিয়ে যান সাকিব। পরে সেখানে থাকা দুজন স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে সাকিবকে কোনাপাড়া একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিবের বাবা মো. আরিফ হোসেন বলেন, কদমতলি দনিয়া বড়বাড়ি আমাদের স্থানীয় বাড়ি। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় সাকিব। এরপর তার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, সাকিব কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সাঁতার জানতো না সাকিব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।  

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬