সংসদে আবেগের নয়, যুক্তির ভিত্তিতে আলোচনা হওয়া উচিত: ড. মঈন খান

০৩ মে ২০২৬, ০৪:০০ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ড. আবদুল মঈন খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ড. আবদুল মঈন খান © টিডিসি

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বা ডিবেট গণতান্ত্রিক ব্যবস্থারই অংশ, এটিকে উত্তেজনা হিসেবে না দেখে স্বাভাবিক চর্চা হিসেবে দেখা উচিত।

রবিবার (৩ মে) সকাল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপাক্ষিক বক্তব্যের প্রাধান্য ছিল। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবেই, সবাই একইভাবে কথা বলবে না—এটাই স্বাভাবিক বাস্তবতা। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে সংসদ পরিচালিত হলে তা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম. এ. মুবিন খান এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানীসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।
নবীন শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রন পরিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬