ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু

০৩ মে ২০২৬, ০৩:২০ PM
রেললাইন

রেললাইন © সংগৃহীত

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সকালে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন।

এ সময় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬