বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

০২ মে ২০২৬, ১২:০৯ PM
আটক দুই মাদক কারবারি

আটক দুই মাদক কারবারি © সংগৃহীত

বাগেরহাটে পৃথক দুই অভিযানে ছয় হাজারের বেশি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২ এপ্রিল) সকালে ও শুক্রবার গভীর রাতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক দুজন হলেন রবিউল ইসলাম (২৪) ও বাহাদুর হাওলাদার।

পুলিশ জানায়, শনিবার সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় এলাকায় জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাস চালকের সহকারী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে ২ হাজার ইয়াবাসহ বাহাদুর হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে রায়েন্দাগামী বাসটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে বাহাদুর হাওলাদার ইজিবাইকে ওঠার সময় তল্লাশিতে ধরা পড়েন। দুটি ঘটনায় মামলা দায়ের শেষে আটক আসামি আদালতে পাঠানো হয়েছে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬